Bengali Poetry by Swapan Roy

স্বপন রায়-এর কবিতাগুচ্ছ

ফটোফিনিশ

১.
বাবার যদিও আলাদা ছিল না
দিন আর রাত

এখন ঝুলছে
এমন কী দোলেও হঠাৎ কোনও ঝড় উঠলে

দেয়াল সহ্য করে
ছবিটাকে

২.
অপেক্ষা একটা দরজা
অফুরন্ত মায়ের
ফ্রেম

মা ফুরিয়ে গেছে
ছেলে ফুরোয়নি

দীর্ঘ-নিশ্বাসের বিষয় ছিল না মা…

৩.
বাবা
পুরনো চাল

মা
জল মেশায়

ভাত ফোটে
বাড়ে
এভাবেই…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top