Bengali Poetry by Mohona Majumder

মোহনা মজুমদার-এর কবিতা

অনুষ্ঠান বিষয়ক

আয়ুর কোলাহল। কেবল ছায়ার ভেতর
ধূলোবালির প্রার্থনা লেগে থাকে
আমার ‘শ্রেষ্ঠ কবিতা’র বইটিকে যারা এভাবে
ভেঙে টুকরো টুকরো করে দিল, তাদের আঁচড়ের
দাগ শব্দকোষের মতো—
আর্তনাদ আর্তনাদ সন্ধ্যায় স্নায়ু পোড়ায়
হাতের কঙ্কন খুলে বইপ্রকাশ অনুষ্ঠানে মুখ
বাড়ানো এক্ষেত্রে সমীচিন নয়, জানি
জানি এমন সব প্রহেলিকায় ছড়ানো ছেটানো
আমন্ত্রণবার্তা আলগা সুতোর জড়ায়ু ছাড়া আর
কিছুই নয়
‘লিটিল ম্যাগাজিন মেলা এবার বসছে না’ শুনেছ কি?
কানাকানি-ছোটাছুটি-সেলফি বিকেলের
এককোণে বসে থাকা বাঁশিওয়ালার কথা মনে পড়ে
সেও কি এমন খবরে আমাদের মতোই অবাক হয়েছে?

দীর্ঘশ্বাস এক অদৃশ্য আয়ুধ। রাত ও ছায়ার
মুখোমুখি যুদ্ধে নিজ মাংস অর্পণ করে

তারপর সকাল সকাল বাজার যায়, ধূপ জ্বালায়
সরু ধোঁয়ায় উবে যায় আক্রোশ, ক্ষুধা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top