নাচছিল দুই ভূত
অন্ধকারে ছাদের ওপর নাচছিল দুই ভূত
কত্থক নাচ শিখল কোথায়? একটুও নেই খুঁত!
আ থেই তাতা থেই এই বোলটাও নিখুঁত
এত সুন্দর নাচের বোল শিখল কোথায় ভূত!
ঘুরে ফিরে দিচ্ছে তেহাই সত্যিই অদ্ভুত!
শরীর ওদের লিকপকে নয় দিব্যি তো মজবুত!
যেই না আমি টর্চ জ্বেলেছি দেখি কোথায় ভূত!
অন্ধকারে নাচছিল তো তিন্নি, বিন্নি ধুত!



