bengali rhyme by Pradip Acharya

প্রদীপ আচার্য-র ছড়া

অন্ধকারে ছাদের ওপর নাচছিল দুই ভূত
কত্থক নাচ শিখল কোথায়? একটুও নেই খুঁত!

আ থেই তাতা থেই এই বোলটাও নিখুঁত
এত সুন্দর নাচের বোল শিখল কোথায় ভূত!

ঘুরে ফিরে দিচ্ছে তেহাই সত্যিই অদ্ভুত!
শরীর ওদের লিকপকে নয় দিব্যি তো মজবুত!

যেই না আমি টর্চ জ্বেলেছি দেখি কোথায় ভূত!
অন্ধকারে নাচছিল তো তিন্নি, বিন্নি ধুত!

1 thought on “প্রদীপ আচার্য-র ছড়া”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top