Poetry of Saikat Ghosh

সৈকত ঘোষ-এর কবিতা

তোমাকে পার হতে দেখি, জেনেরিক জ্যোৎস্নায় আঁচল খুলে আসছে বাংলা কবিতার। এসব ঢলানিতে ডালিমের আশ্চর্য অরিগ্যামি আর স্তনের এল-ডোরাডো দু-হাতে সম্ভাবনার কনস্টান্টিনোপল হয়ে ওঠে। এও তো একপ্রকার পাখিজন্ম। ভোরের ফিউচারে আলোর কোনও এপিটাফ নেই, নেই নদীমাতৃক শরীরসন্ধান। সময়ের আমলকি বনে কেবল অসুখ বাড়ে, পাঠ্যসূচিতে জেগে ওঠে ঘুমিয়ে থাকা বাস কন্ডাক্টর। খালি খালি কতদিন কথা হয় না! আয়নায় রোদ পড়ে আসে। শেষ বিকেলে হলুদ লিখে রাখে তোমার ইত্তেফাক আঁচল। দু-চোখে মণিকর্ণিকা, গোধূলির অ্যানিমেশনে বেঁচে থাকার শত বিস্ময়সূচক। এ নাচ-মুদ্রায় স্বয়ং মুহূর্ত এসে দাঁড়ায়, তাকিয়ে থাকে দ্য ওয়ার্ড অ্যাস আই সি ইট 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top