মধুমঙ্গল বিশ্বাস-এর কবিতা

সূর্য দেখা দেয়
আমার দিন শুরু হয়
অভিযোগের মধ্যে।

আমি তাকে অস্বীকার করি না

সে আছে বলেই
জাগরণের মেঘ জমে
কখনো কখনো বৃষ্টির ছৌ

এসব মনের কথা
মনের মধ্যেই রাখি
বাউরা করে—
কেন-না মনের থেকে গহন
মনের মানুষ
পাওয়া যায়!

তবু এক অন্বেষণ
সর্ববিধ অভিযোগ
জড়ো করি
গোল্লাছুট খেলি
কাটাকুটি
সাপলুডো

পরাজিতের অহংটুকু
কন্টিকারি করে
ডোলের বেছন ভাবি—
পাহারা দিই
আহার পানীয়
শুশ্রূষাও

রাত হয় না
আমার রাত হয় না
কেন-না
রাত যে আলোর অপেরা
আমার মাতৃদেবী
স্ত্রী
সর্বস্ব আমার।

Scroll to Top